সময় কলকাতা ডেস্কঃ পানিহাটির উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক । পরিবহন দপ্তরের ভূতল পরিবহন নিগমের পক্ষ থেকে নৈহাটি থেকে হাওড়া এবং বাবুঘাট জলপথে যাত্রী পরিষেবা শুরু করতে যাচ্ছে নতুন ভাবে। তারই অংশ হিসেবে হাওড়া এবং বাবুঘাটে কাজ শুরু হয়েছে। পানিহাটিতে দ্বিতীয় ফেরিঘাটের কাজ প্রায় শেষের পথে। যা শুধু এখন উদ্বোধনের অপেক্ষায়। আর কয়েক দিনের মধ্যেই এই নতুন ফেরিঘাটের শুভ উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। তারই শেষ পর্যায়ের কাজের ব্যস্ততা চরমে।

নতুন ফেরিঘাটে শুধু দূর পাল্লার ফেরি চলাচল করবে আর যদি কোন সময় পুরনো ফেরিঘাট কোন রকম বিকল হয়ে যায় তখন দ্বিতীয় ফেরি পরিষেবা চালু থাকবে। এই ফেরি সার্ভিসের মধ্যে দিয়ে মানুষের চলাচলের সুবিধে হবে এবং দৈনন্দিন জীবনযাত্রার আরও উন্নতি ঘটবে বলে আশা সকলের।

পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ জানান এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারারই একটি উদাহরণ মাত্র।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!