Home » সম্মনীয় শিক্ষকের বাড়ি লুঠ করে ‘সাম্মানিক’ হিসেবে বাজারখরচ দিল চোর

সম্মনীয় শিক্ষকের বাড়ি লুঠ করে ‘সাম্মানিক’ হিসেবে বাজারখরচ দিল চোর

সময় কলকাতা ডেস্ক : শিক্ষক প্রণম্য তাই প্রাক্তন প্রধান শিক্ষকের বাড়িতে চুরি করেও বিনয় এবং শ্রদ্ধাপ্রকাশের অত্যাশ্চর্য তথা অভিনব নজির রাখল চোর। শ্রদ্ধেয় প্ৰাক্তন প্রধান শিক্ষকের বাড়িতে চুরি করে তাঁকে সর্বস্বান্ত করেও শ্রদ্ধার বিন্দুমাত্র অভাব ছিল না চোরের। লুঠতরাজ চালিয়ে বাড়ি ফেরার আগে সশ্রদ্ধ প্রণাম ও পরের দিনের বাজারখরচ দিয়ে শ্রদ্ধার্ঘ্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ হাই স্কুলের প্রধান শিক্ষক হরিশচন্দ্র রায়কে।

গভীররাতে দুই চোর ফারাক্কা ব্যারেজ এলাকায় ফারাক্কা থানার এক কিলোমিটার দূরে হরিশচন্দ্র রায়ের বাড়ি ঢুকে চালায় লুঠপাট।।প্রাক্তন প্রধান শিক্ষকের ভাইকে বাথরুমে আটকে পনেরোহাজার টাকা ও একাধিক মোবাইল হাতিয়ে নেয় তারা। প্রধান শিক্ষকের যথাসর্বস্ব চেঁছেপুছে নিয়ে পোটলায় গুছিয়ে ফেরার আগে প্রাক্তন প্রধান শিক্ষককে সবিনয়ে প্রণাম করতে ভোলে নি চোরেদের একজন। শিক্ষক তাজ্জব হয়ে যান। সকালের বাজার করার টাকা না থাকায় তিনি সামান্য টাকা চেয়ে নেন শিক্ষক।চোরেরা প্রণম্য শিক্ষকের কথা রাখতে তাঁর হাতে বাজার খরচের দুশো টাকা তো দেয়ই, উপরন্তু একটি মোবাইলও ফেরত দিয়ে যায়। অত্যাশ্চর্য চুরির তদন্তে ফারাক্কা থানার পুলিশ।

About Post Author