সময় কলকাতা ডেস্কঃ প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে গণধর্ষণ। এই মর্মান্তিক ঘটনা বাংলাদেশের যশোরের। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল যশোর শহরের পুরাতন কসবার রফিকুল ইসলাম, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিল্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।

কয়েক মাস আগে প্রেমের সম্পর্কে তৈরি হয় মিরাজ হোসেন আকাশ ও যশোরের ওই কিশোরীর মধ্যে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েক মাস ধরে এই নাটকের পর মিরাজ হোসেন আকাশ নামের ওই যুবক মেয়েটিকে নিয়ে শহরের পুনাক মেলায় ঘুরতে যায় । সেখান থেকে বিভিন্ন অজুহাতে তাকে নিয়ে যায় একটি অফিসে। সেখানে মদ্যপ অবস্থায় তাকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এরপর টহলরত পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।’ দ্রুত তদন্ত চালিয়ে অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।


More Stories
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?
বাংলাদেশ : বিএনপি জিতলে ভারতের কী সুবিধা হবে?