Home » শুরু হল তারকেশ্বরের শ্রাবণী মেলা

শুরু হল তারকেশ্বরের শ্রাবণী মেলা

সময় কলকাতা ডেস্ক: প্রতি বছরের মত এ বছরও শুরু হল রাজ্যের সবচেয়ে বড় মেলা শ্রাবণী মেলা। হুগলির তারকেশ্বরের মন্দিরকে ঘিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এই মেলায়।

আজ বুধবার থেকে শুরু হল সেই শ্রাবণী মেলা। মেলার প্রথম দিনেই ভক্তদের ঢল দেখা গেল তারকেশ্বর মন্দিরে। করোনার অতিমারীর কারণে পর পর দু বছর বন্ধ ছিল এই শ্রাবণী মেলা। তবে এবারে সরকারি ভাবে করোনা বিধি নিষেধ চালু নেই। ফলে নির্বিঘ্নেই শুরু হল মেলা। মন্দির ও যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। মন্দির ও যাত্রীদের সুরক্ষার জন্য তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে কুড়ি জনের একটি টিম তৈরি করা হয়েছে বলে জানান তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু।

গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বর মন্দিরে। বিশেষ করে শনি রবি ও সোমবার এই তিন দিন ভক্তদের ভিড়ে গম গম করে মন্দির। মূলতঃ প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত চলে এই শ্রাবণী মেলা।

About Post Author