Home » বানিয়ে ফেলুন লোভনীয় আমের পায়েস, দেখে নিন রেসিপি 

বানিয়ে ফেলুন লোভনীয় আমের পায়েস, দেখে নিন রেসিপি 

সময় কলকাতা ডেস্ক: আম দিয়ে নানা ধরনের সুস্বাদু পদ বানানো যায়। আর এই আমের মরসুমে খাবারের পাতে আম ছাড়া তো ভাবাই যায় না। এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পাকা মিষ্টি সুস্বাদু আম। যা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন আমের পায়েস।

উপকরণ

পাকা আমের পেস্ট দু’কাপ

গোবিন্দভোগ চাল এক কাপ

দুধ ২ লিটার

গুঁড়ো দুধ ১ কাপ

সামান্য এলাচ গুঁড়ো

চিনি পরিমাণমতো

পদ্ধতি

প্রথমেই দুধ ফুটিয়ে নিন, তারপরে আমের পেস্ট বানিয়ে নিন। যার ভেতরে দুই ঘণ্টার মত চাল ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে জল ফুটিয়ে তার মধ্যে চাল দিয়ে দিতে হবে। গরম হয়ে গেলে গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিন। কিছুক্ষণ পরে আমের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে দিন। উপরে আম টুকরো দিয়ে পরিবেশন করুন অতি সুস্বাদু আমের পায়েস।

About Post Author