সময় কলকাতা ডেস্ক : গরম পড়ার সঙ্গে সঙ্গেই মনে পড়ে আইসক্রিমের কথা। তাই আইসক্রিম প্রেমীদের জন্য আজকের রেসিপি। সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম, রইল রেসিপি
উপকরণ
• পাকা আমের কাঁথ ১ কাপ,
• টক দই ২-৩ টেবিল চামচ,
• হেভি ক্রিম ২০০ মিলি,
• কনডেন্সড মিল্ক আধা কাপ,
• ভ্যানিলা এসেন্স আধা চা চামচ।
পদ্ধতি
ফ্রিজ থেকে সদ্য বের করা হেভি ক্রিম বিটার দিয়ে বিট করুন। ‘সফট পিক’ বা চূড়ার মতো হলে এর সঙ্গে কনডেন্সড মিল্ক, আমের কাঁথ, টক দই এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মেশান।
মিশ্রণ তৈরি হলে পরিষ্কার প্লাস্টিক আইসক্রিম কন্টেনারে ঢেলে ডিপ ফ্রিজে ছয় থেকে আট ঘণ্টার জন্য রেখে দিন। নির্দিষ্ট সময়ের পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন। তাহলেই তৈরি আপনার ম্যাঙ্গো আইসক্রিম।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার