সময় কলকাতা ডেস্কঃ জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল দার্জিলিং এর ভানুভবনে । জিটিএ চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা প্রধান অনীত থাপা। রাজ্যপালের উপস্থিতিতেই শপথ নিলেন আনীত থাপা। জিটিএ-র চেয়ারম্যান হলেন ওই দলেরই সদস্য অঞ্জুল চৌহান, ডেপুটি চেয়ারম্যান হলেন রাজেশ চৌহান। এর আগে GTA-র ৪৫ জন সদস্য বৈঠকে বসেন আর সেখানেই নির্বাচিত হয় চিফ এক্সিকিউটিভ, চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারম্যানের নাম।

শপথ গ্রহণের পর পাহাড়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন রাজ্যপাল। সেইসঙ্গে রাজ্যপাল আরও জানান জিটিএ র দুর্নীতি বিষয়ে অভিযোগ এলে সেটা অডিট করে দেখতে হবে এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলাও করা হবে বলে জানালেন রাজ্যের রাজ্যপাল ।


More Stories
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল