সময় কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই বুধবার দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাগডোগরা থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছনোর কথা তাঁর। জিটিএ নির্বাচনের পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই পাহাড়ে পা রাখছেন রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। একই কারণে এই জেলাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতেও পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। মঙ্গলবার জিটিএ নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। তবে চেয়ারম্যান পদে এখনও শপথ নেওয়া বাকি অনীত থাপার। তাছাড়া বিনয় তামাং সহকারী চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা। এই পরিস্থিতিতে রাজভবনে অনীত থাপাকে শপথগ্রহণ করাতেই পাহাড়ে আসছেন রাজ্যপাল।

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। তাই এক মঞ্চে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম।


More Stories
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক