সময় কলকাতা ডেস্ক : করোনাক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ১২ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে তিনি জানান, ”কয়েকদিন ধরেই খুব ক্লান্ত বোধ করায় করোনা পরীক্ষা করাই।’ নিজেকে আইসোলেট করে রেখেছিলেন তিনি। সবাইকে মাস্ক পরার পাশাপাশি, ভ্যাক্সিন নিতে এবং সুরক্ষিত থাকার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৬ হাজার ৪৩। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৫.১০ শতাংশ। দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!