সময় কলকাতা ডেস্ক : খারকোল পাতা বা ঘাটকোল শাক খেলে পেট পরিষ্কার হয়। অতিরিক্ত রক্তস্রাব কমে। পেটের ব্যথা কমাতেও সাহায্য করে। গরম ভাতে এই খারকোল পাতা বাটা বা ঘাটকোল শাকের ভর্তা খান আর নিজের শরীরকে তরতাজা রাখুন।
উপকরণ
• ২৫ টা খারকোল পাতা
• ৭ টা কাঁচা লঙ্কা
• ১৫ টা রসুনের কোয়া
• ১ টা বড় পেঁয়াজ
• ১ চা চামচ কালোজিরা
• ১/২ কাপ সর্ষের তেল
• ১ চা চামচ সর্ষে
• স্বাদমতো লবন
পদ্ধতি
পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে নিন। জল ঝরিয়ে নিতে হবে।কড়াই গরম করে তাতে, পাতা, কাঁচালঙ্কা, রসুন ও পেঁয়াজ ভেজে নিতে হবে (তেল ছাড়া)।
ভাজা পাতা, কালজিরে, লবন ও সর্ষে এক সাথে বেঁটে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে বাটা পাতা ভেজে নিতে হবে। গ্যাস কমিয়ে অনেকক্ষন ধরে ভেজে নিলেই তৈরি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার