সময় কলকাতা ডেস্ক: সংসদ ভবনের আশেপাশের চত্বরে সাংসদরা ধর্মঘট অনশন বিক্ষোভ কোন ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন না। এই মর্মে রাজ্যসভার মহাসচিব একটি নির্দেশ জারি করেছেন। রাজ্যসভার মহাসচিব পি সি মোদি একটি নির্দেশিকায় এ বিষয়ে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি সদস্যদের সহৃদয় সহযোগিতা চেয়েছেন।
অন্যদিকে লোকসভার সচিবালয় থেকে সংসদের বাদল অধিবেশনের আগে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে ।যে শব্দগুলি দুটি হাউসে অসংবিধানিক বলে বিবেচিত হবে তা তালিকাভুক্ত করা হয়েছে। জুমলা বাজি, কোভিড স্পেডার, স্নুপ গেট, দুর্নীতিগ্রস্ত, নাটক, ভন্ডামি, অযোগ্য, এই শব্দগুলো অসংসদীয় বলে বিবেচিত হবে।

এদিন এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রাজ্যসভার মহাসচিব পিসি মোদির নির্দেশনামাটি একটি টুইটে পোস্ট করেন। পাশাপাশি রাজ্যসভার তৃণমূল সংসদ ডিরেক ওব্রায়েন জয়রাম রমেশের টুইটের উত্তরে দিয়েছেন এই নির্দেশ প্রতি বছরই হয়। কিন্তু সংসদে কি কোন ধর্মীয় অনুষ্ঠান হয়েছে বলে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন ডেরেক ওব্রায়েন।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?