সময় কলকাতা ডেস্ক : নিয়োগ পত্র না পাওয়ার কারণে এসএসসি -জিডি২০১৮ চাকরি প্রার্থীরা নাগপুর থেকে দিল্লির দিকে বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছিল। মাঝপথে ১৬০ জন চাকরিপ্রার্থীকে আটকে দিল আগ্রা পুলিশ। চাকরি প্রার্থীরা ১৫ জুলাই আগ্রা পৌঁছেছেন, দিল্লির দিকে যাওয়ার পথেই আটকালো পুলিশ।
সুত্রের খবর ওই ছাত্রদের অজানা জায়গায় নিয়ে গিয়েছে পুলিশ। ৬ জন ছাত্রকে গুরুদ্বারে রাখা হয়েছিল। নাগপুর থেকে হেঁটে দিল্লির পথে আসার সময় ৪৬ দিনের মাথায় আগ্রায় আটকালো পুলিশ। বহু ছাত্রকে যেখানে আটক করে রাখা হয়েছে তাদের দেওয়া হচ্ছে না জল পর্যাপ্ত খাবার। কিছু ছাত্রের খোঁজ মিলছে না বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এস এস সির মাধ্যমে আধা সামরিক বাহিনী ,সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ ,আসাম রাইফেলসে কনস্টেবল জেনারেল ডিউটিতে ৫৪ হাজার পদে নিয়োগের জন্য ২০১৮ সালের জুলাই মাসে পরীক্ষা ডাকা হয়েছিল। পড়ে নিয়োগের পদের সংখ্যা আরও বাড়ানো হয়। যে সমস্ত পরীক্ষার্থী পাস করেছিলেন তাদের মধ্যে থেকে ৫৫ হাজার পদে নিয়োগ করার পর,বাকি পদ শূন্য থাকা সত্বেও নিয়োগ করা হয়নি। তারপর থেকে বিক্ষোভ শুরু করে চাকরিপ্রার্থীরা। এই শূন্যপদের দাবি নিয়ে বিগত দেড় বছর ধরেই বিক্ষোভ প্রদর্শন করছেন সফল চাকরি প্রার্থীরা। দিল্লিতে চাকরিপ্রার্থীদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশের অত্যাচারের ছবি প্রকাশ্যে আসায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর