সময় কলকাতা ডেস্কঃ যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের উত্তরাধিকারী কে? এ প্রশ্নের এখন হয়তো অনেকেরই জানা । তবুও রয়ে গেছে, কিছু শঙ্কা। একদা ব্রিটেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বরিস জনসনের খুবই ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি জামাই ঋষি সুনক। কিন্তু চলতি মাসের প্রথমেই বরিস জনসনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন ঋষি। তারপর থেকেই ঋষির উপর বেজায় চটেছিলেন বরিস জনসন।
এবার প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বরিস জনসন উপরে প্রচার শুরু করেছেন আর যাকেই ভোট দেওয়া হোক ঋষি সুনককে নয়। অর্থাৎ ঋষির বিরুদ্ধে সাবোটাজ প্রচার চালাচ্ছেন বরিস। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে থাকা ঋষি কিছুটা হলেও অশনি সংকেত দেখছে। কনজারভেটিভ দলে নেতা হিসেবে এখন পর্যন্ত যে কয়েকটি ধাপে ভোট হয়েছে, তার মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে ঋষি। প্রকাশ্যে না বললেও বরিস জনসন গোপনে যে প্রচার চালাচ্ছেন তাতে স্পষ্টভাবেই বলছেন ঋষি সুনককে ভোট না দিয়ে, ভোট দেওয়া হোক লিজ ট্রাসকে অথবা পেনি মরডান্টকে ভোট দেওয়ার কথাও জানাচ্ছেন বরিস। কনজারভেটিভ দলের প্রধান পথ থেকে তার সরে যাওয়ার পিছনে ঋষিই যে দায়ী সে কথা প্রকাশ্যে বলতে শুরু করেছেন বরিস।

ইতিমধ্যে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের ভোট হয়ে গিয়েছে। যার মধ্যে দুই প্রার্থী ছিটকে গিয়েছেন আর রয়েছেন ৬ আইন প্রণেতা। যারা দেশের নেতৃত্ব দেওয়ার দৌড়ে রয়েছে। প্রথম রাউন্ডের ভোটে ঋষি পেয়েছেন ৮৮টি ভোট, বাণিজ্যমন্ত্রী পেনি মোরডান্ট পেয়েছেন ৬৭ টি ভোট, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস পেয়েছেন ৫০ টি ভোট। প্রাক্তন স্বাস্থ্য সচিব জেরেমি হান্ট এবং ট্রেজারির প্রধান নাদিম জাহাউই প্রতিযোগিতা টিকে থাকার জন্য প্রয়োজনীয় ৩০ টি ভোট পেতে ব্যর্থ হয়েছেন। ফলে প্রধানমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গিয়েছেন তারা। দ্বিতীয় রাউন্ডের ভোটের শেষে ঋষি সুনক পেয়েছেন মোট ১০১ টি ভোট। ভারতীয় বংশোদ্ভূত অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান ২৭ টি ভোট পাওয়ায় প্রতিযোগিতা থেকে দ্বিতীয় রাউন্ডের পর তিনি ছিটকে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডের পরে বাণিজ্যমন্ত্রী পেনি মরডান্ট পেয়েছেন মোট ৮৩টি ভোট। পররাষ্ট্র সচিব লিজ ট্রাস পেয়েছেন ৬৪টি ভোট। প্রাক্তন মন্ত্রী কেমি ব্যাডেনস পেয়েছেন ৪৯ টি ভোট। টরি ব্যাকবেঞ্চার পেয়েছেন ৩২ টি ভোট। ফলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত রয়েছেন পাঁচজন, যাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা