Home » ভারতীয় বিমানের জরুরী অবতরণ

ভারতীয় বিমানের জরুরী অবতরণ

সময় কলকাতা ডেস্কঃ  শারজা থেকে হায়দ্রাবাদের দিকে উড়ে আসা ইন্ডিগো বিমান যাত্রাপথ পরিবর্তন করে জরুরী অবতরণ করল করাচি বিমানবন্দরে। বিমানের পাইলট বিমানে প্রযুক্তিগত ত্রুটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জানান। তার পরেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করা হয়। করাচি বিমানবন্দরে জরুরী অবতরণ করে বিমানটি। যাত্রীরা নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।

ইন্ডিগো ফ্লাইট 6E-1406, শারজা থেকে হায়দ্রাবাদের দিকে আসার পথেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখতে পায় পাইলট। তিন সপ্তাহের মধ্যে করাচিতে জরুরি অবতরণ করা এই বিমানটি দ্বিতীয় বিমান। চলতি মাসের শুরুতে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণ করতে হয়েছিল। ১৩৮ জন যাত্রীকে তখন অন্য বিমানে দুবাই পাঠানো হয়েছিল। রবিবার জরুরি অবতরণ করা ইন্ডিগো বিমানের সকল যাত্রী, নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন বলে খবর।

About Post Author