Home » পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

সময় কলকাতা ডেস্কঃ ফের বেপরোয়া গতির শিকার। পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। শনিবার রাতে হাওড়ার সলপ ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক দম্পতির। পুলিশ সূত্রের খবর, ওই দম্পতির নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং। বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় তিরিশ ফুট নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটে ডোমজুড় থানার অন্তর্গত সলপ ব্রিজ এলাকায়।

সূত্রের খবর, ওই দম্পতি হাওড়ার ইছাপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন। পুজো শেষে রাত্রি বারোটা নাগাদ বাইক চালিয়ে পাকুড়িয়া এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সলপ ব্রীজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মেরে ব্রিজের উপর থেকে দুজনেই নীচে পড়ে যান। বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গোটা ঘটনাতে গভীর শোকের ছায়া নেমেছে দুই পরিবারে।

About Post Author