সময় কলকাতা ডেস্কঃ শ্রাবণের প্রথম সোমবারে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন শৈব তীর্থে। পুরাণ মতে সমুদ্র মন্থনে বিষ উত্থিত হয়েছিল এই শ্রাবণ মাসেই। সেই বিষ পান করেই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব। তীব্র সেই বিষ পান করে ভগবান শিবের সারা শরীর নীল হয়ে গিয়েছিল। তাই মহাদেবকে নীলকণ্ঠ বলেও ডাকা হয়ে থাকে। এই কারণেই মহাদেবকে শ্রাবণ মাসে বিশেষ ভাবে আরাধনা করে থাকেন পুণ্যার্থীরা।

পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত শৈবতীর্থ হল তারকেশ্বর। এটি বাংলা আটচালা শৈলীর একটি মন্দির। এই মন্দিরের উত্তরে অবস্থিত দুধপুকুর। কথিত আছে এই পুকুরে স্নান করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়।
অন্যদিকে রাজ্য বাড়ছে করোনার আতঙ্ক। তাই সাধারণকে সুরক্ষিত থাকতে মন্দির সংলগ্ন মেলা প্রাঙ্গনে চলছে মাইকিংও।
মুর্শিদাবাদ জেলার কাশিম বাজার স্টেশনের সন্নিকটে ব্যাসদেব শিব মন্দির সেজে উঠেছে শ্রাবণ মাসের পুণ্যতিথি। কথিত আছে, ১৮১১ খ্রিস্টাব্দে কাশিমবাজারের বিখ্যাত পন্ডিত রাম কেশব দেব শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রাবণ মাসের অনুষ্ঠান উপলক্ষে চলতি মাসের প্রতি সোমবার সন্ধ্যায় এই মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক গান কীর্তন ও নাটক অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ভোগ আরতি শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে।

মহাদেবের আরাধনায় মগ্ন ভক্তরা। এই বিশেষ পুণ্যতিথিতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রাম উত্তরপাড়ার শিব মন্দিরে ধাত্রীগ্রামে গোবার ঘাট থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়েই পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী