Home » ইস্তফা দিলেন ধনখড়, কে সামলাবে বাংলার দায়িত্ব?

ইস্তফা দিলেন ধনখড়, কে সামলাবে বাংলার দায়িত্ব?

সময় কলকাতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়। সোমবার তিনি মনোনয়ন পত্র পেশ করবেন। তাঁর ইস্তফার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল এল গণেশন। যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছে ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। গণেশনকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

শনিবার এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন জেপি নাড্ডা। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৬ অগাষ্ট। মনোনয়নের শেষ দিন ২২ সে অগাষ্ট। এনডিএ -কে টক্কর দিতে বিরোধীরা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন পোড় খাওয়া রাজনীতিবিদ কংগ্রেস ঘরানার মার্গারেট আলভাকে। মার্গারেট আলভা  ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরাখণ্ড, রাজস্থান এবং গুজরাটের রাজ্যপাল ছিলেন মার্গারেট আলভা। পাশাপাশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ৫ বারের সাংসদও ছিলেন তিনি।

About Post Author