সময় কলকাতা ডেস্কঃ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাদ্য তালিকায় থাকা উচিত। কেননা ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে দুধ থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে দুধই নির্ভরযোগ্য পানীয়। তবে দুধেই যে শুধু ক্যালসিয়াম পাওয়া যায় এমনটা নয়, আরও একাধিক খাবারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। আসুন দেখে নেওয়া যাক কোন খাবারগুলিতে মিলতে পারে ক্যালসিয়াম।

সয়াবিন
কাঁচা এবং ভাজা সয়াবিন ক্যালসিয়ামের ভাল উৎস। আধ কাপ সয়াবিন থেকে ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এক্ষেত্রে সয়াবিন স্ন্যাকস বা তরকারিতে ব্যবহার করতে পারেন।
শাক
পালং শাক একটি সহজলভ্য সবজি। পালং শাকে শুধুমাত্র ক্যালসিয়ামই নয় প্রচুর পরিমাণে আয়রনও আছে। প্রায় ১০০ গ্রাম পালং শাকে ৯৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
গুড়
পিঠেপুলি থেকে পায়েস,বাঙালি বাড়িতে গুড় যেন সর্বত্র বিরাজমান। গুড়ে থাকে প্রচুর ক্যালসিয়াম। ১০০ গ্রাম গুড়ে ৩৬৩ মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায়।
ডুমুর
ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ডুমুর থেকে প্রতিদিন প্রয়োজনীয় ক্যালসিয়ামের ১০ শতাংশ পাওয়া যায়। সেই সঙ্গে ডুমুরে থাকা পটাশিয়াম শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। এগুলি শুকনোও খাওয়া যেতে পারে। অথবা ভিজিয়ে রাখার পরেও ডুমুর খেতে পারেন।
চিয়া বীজ
ক্যালসিয়াম সমৃদ্ধ চিয়া বীজ দেখতে ছোট হলেও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চিয়া বীজ এ শুধু ক্যালসিয়ামই নয়, প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবারও থাকে। এগুলি জলে ভিজিয়ে দই দিয়ে খেতে পারেন।।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু