Home » ট্রাফিক সিগন্যালে করিনা কাপুর!

ট্রাফিক সিগন্যালে করিনা কাপুর!

সময় কলকাতা ডেস্কঃ রাস্তায় চলাফেরার ক্ষেত্রে ট্রাফিক আইন অবশ্যই মেনে চলা উচিত। কিন্তু রাস্তায় যতই ট্রাফিক সিগন্যাল থাকুক না কেন, তা উপেক্ষা করে অনেকেই গাড়ি চালিয়ে যান। ফলে যখন তখন ঘটে যাচ্ছে দুর্ঘটনা। দিল্লিতে তো প্রায়ই এধরনের ঘটনা ঘটছে। এবার, এই দুর্ঘটনা রুখতে এবং মানুষকে সতর্ক করতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দিল্লি পুলিশকে। কেননা এবার থেকে ট্রাফিক সিগন্যালে দেখা যাবে অভিনেত্রী করিনা কাপুর খানকে।

হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে, সেখানে একটা অবশ্যই টুইস্ট রয়েছে। ‘কভি খুশি কভি গম’-এ পু-এর চরিত্রে করিনার সেই বিখ্যাত ডায়লগের কথা মনে আছে? যেখানে পু বলছে, ‘কৌন হ্যায় ইয়ে, জিসনে দোবারা মুঢ়কে মুঝে নহি দেখা?’ এই বিখ্যাত ডায়লগই শোনা যাচ্ছে ট্রাফিক সিগন্যালে। সম্প্রতি, একটি ভিডিও শেয়ার করেছে দিল্লি পুলিশ। যেখানে দেখা যাচ্ছে, একটি দ্রুতগামী গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করে ছুটে বেরিয়ে যাচ্ছে। সেই সময়েই লাল আলোর বৃত্তে হাজির ‘পু’। আর তার সঙ্গে চলছে সেই বিখ্যাত ডায়লগ।করিনা নিজেও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে মানুষকে সতর্কের বার্তা দিয়েছেন।।

About Post Author