সময় কলকাতা ডেস্কঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউটাউনে তার বাসভবন থেকে দলীয় কর্মসূচিতে হাওড়া ও বর্ধমান যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রৌপদী মুর্মুর জয় পশ্চিমবঙ্গে কিভাবে পালন করা হবে সেই প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মন্ডলে এই জয়কে সেলিব্রেট করা হবে।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এই একুশে জুলাই ঐতিহাসিক শহিদ সমাবেশ। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, ‘এটা হাইজ্যাক করা শহিদ দিবস। বিষ মদ কাণ্ডে মৃতদের নিয়ে সেলিব্রেশনের একুশে জুলাই।’ তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর মঞ্চে ২ লক্ষ লোক সমাগম প্রসঙ্গেও তিনি বিরোধীদের তোপ দেগে বলেন, ‘২০০৯ সালে বামফ্রন্টের ধর্মতলায় সভা হয়েছিল সেই সরকার উঠে গেছে। এই সরকারেরও তাই হবে।’

তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা নিয়ে বহু আগে থেকে নিশানা করে আসছে রাজ্যের বিরোধী দলগুলি। আজও তার অন্যথা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার প্রত্যেকটি দলই ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাদা ছোড়াছুড়ি করতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি