সময় কলকাতা ডেস্কঃ বন জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির বেরিয়ে আসা ডুয়ার্সের জনজীবনে দৈনন্দিন ঘটনা। আজকাল দিনের বেলাতেও লোকালয়ে বেরিয়ে আসছে বন্য প্রাণীরা। এই রকমই বানারহাট এলাকায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বিদ্যালয়।
জলপাইগুড়ির যে সব জায়গায় হাতির করিডোর আছে তার মাঝে যদি হাতির দল বাধা প্রাপ্ত হয় তাহলে তা ভেঙে চুরে দিয়ে বেড়িয়ে যায়। তার ওপর অন্যান্য সময়ও হাতি লোকালয়ে এলেই সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যায়। একই ভাবে এদিন ডুয়ার্সের বানারহাট ব্লকের মোড়াঘাট রেঞ্জের অন্তর্গত চানাডিপা এলাকায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বিদ্যালয়।জানা যায় এদিন ভোর রাতে হাতি সত্যপদ এম এস কে বিদ্যালয়ের একটি রুম ভেঙে দেয়। রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রচুর ক্ষয়ক্ষতি করে।

মোড়াঘাট রেঞ্জ তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী আবেদন করলে বন দফতর ক্ষতিপূরণ দেবে। কিন্তু এভাবে হাতির করিডোর এ অবস্থিত স্কুলের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ পড়াশুনো নিয়ে ভয়ে অভিভাবক মহল।যদিও স্কুলের তরফে পড়াশুনো জারি রাখা হয়েছে।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি