Home » জিভে জল আনা নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ

জিভে জল আনা নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ

সময় কলকাতা ডেস্ক: ভরা বর্ষায় বাঙালি ইলিশ ছাড়া কিছু ভাবতেই পারে না। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ। ভাবলেই যেন জিভে জল চলে আসে, তাই না! দেখে নিন নারিকেল বাটা দিয়ে ভাপা ইলিশের রেসিপি

উপকরণ:
ইলিশ মাছ
সরষের তেল
জিরের গুঁড়ো
হলুদ
কালোজিরে
কাঁচা মরিচ
নারকেল বাটা

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিন। গরম হলে অল্প কালোজিরে ফোড়ন দিয়ে মরিচ বাটা, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিন।

সামান্য জল দিয়ে কষিয়ে নিন। এবার তার মধ্যে চার চামচ নারিকেল বাটা দিন। প্রয়োজন মতো জল দিয়ে মাছগুলো সাবধানে ছেড়ে সামান্য জিরের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ৩ মিনিট ঢেকে রাখুন। রান্না শেষ করার আগে কয়েকটা কাঁচা মরিচ চিরে দিন। ব্যাস, তাহলেই রেডি জিভে জল আনা নারকেল বাটা দিয়ে ভাপা ইলিশ।

About Post Author