সময় কলকাতা ডেস্ক: আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের চিংড়ি টোস্ট।
উপকরণ
স্লাইস পাউরুটি
ময়দা
খোসা ছাড়ানো চিংড়ি
দুধ
কাঁচা লঙ্কা বাটা
ঘি
লেবুর খোসা কুচানো
ভাজার জন্য তেল
পরিমাণমতো নুন
তিল
ডিম ১টি
পদ্ধতি

চিংড়ি নুন ও জল দিয়ে সেদ্ধ করে জল ছেকে চিংড়ির কিমা করে রাখুন। কিমার সঙ্গে লেবুর খোসা কুঁচিয়ে মিশিয়ে দিন। এবার ঘি গরম করে ময়দা মিশিয়ে দুধ, চিংড়ির কিমা ও সেদ্ধ জল মিশিয়ে নিন। লঙ্কা ও পরিমাণমতো নুন দিয়ে সেদ্ধ করে নিন। হয়ে গেলে নামিয়ে কিমা ঠান্ডা করে নিন। পাউরুটির এক পিঠে কিমা মাখিয়ে নিন। এরপর ফেটানো ডিমে কিমা মাখানো পাউরুটি ডুবিয়ে তিল মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভাজুন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার