Home » বৃষ্টির দিনে দারুন জমবে ইলিশ খিচুড়ি

বৃষ্টির দিনে দারুন জমবে ইলিশ খিচুড়ি

সময় কলকাতা ডেস্কঃ বর্ষার মৌসুমে ইলিশের জুড়ি মেলা ভার। আর বৃষ্টির দিনে খিচুড়ি ও বেশ উপভোগ করে আম বাঙালি সেজন্য এবারে বর্ষার মরশুমে চুটিয়ে উপভোগ করুন ইলিশ খিচুড়ি। জেনে নিন রেসিপি-

উপকরণ

চাল

মসুর ও মুগডাল

ইলিশ মাছ ৪ পিস

পেঁয়াজ কুঁচি

রসুন বাটা

কাঁচা মরিচ

লবণ স্বাদ অনুযায়ী

তেজপাতা

রসুন কুচি

আদা কুচি

হলুদ

মরিচ গুঁড়ো

জিরের গুঁড়া

সরিষার তেল

পদ্ধতি

প্রথমে চাল ও ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিন। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজসহ সব মসলা ও স্বাদমতো লবণ দিয়ে মশলা ভালো করে দিয়ে কষিয়ে নিন। তারপর চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর পরিমাণমতো জল ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। তারপর একে একে সব বাটা মশলা মিশিয়ে নিন। তারপর ইলিশ মাছের টুকরাগুলো মিশিয়ে নিন। তারপর মাঝারি আঁচে রান্না করুন।

অন্যদিকে খিচুড়ি রান্না হয়ে এলে অর্ধেক খিচুড়ি তুলে তার মধ্যে অর্ধেক রান্না করা মাছ দিয়ে দিন। তারপর উপরে বাকি খিচুড়ি দিয়ে ঢেকে দিন। এবার ১০ মিনিট দমে রাখুন ।  গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।

About Post Author