Home » অভিষেকের আশ্বাসে খুশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা 

অভিষেকের আশ্বাসে খুশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা 

সময় কলকাতা ডেস্ক: শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। এরপর ফের ৮ জনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অভিষেক। বৈঠক থেকে বেরিয়ে খুশি ও ভরপুর প্রশংসায় পঞ্চমুখ হলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহিদুল্লাহ। জানা গিয়েছে,আগামী ৮ আগস্ট আবার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার, চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কথামতো বৈঠক হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে ২০১৬ সালের প্রথম মেধা তালিকায় থাকা নবম ,দশম, দ্বাদশ, একাদশ শ্রেণীর সকল চাকরিপ্রার্থীদের প্রত্যেকের চাকরি যাতে হয় সে বিষয়ে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করা নিয়ে নিজেদের মধ্যে কোন আলোচনা হয়নি বলেও জানিয়েছেন এসএসসি চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। এদিন বৈঠক চলাকালীন বাইরে ভিড় করেন টেট পরীক্ষার্থীরাও। জানা গিয়েছে, আগামী ৮ই আগস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীরা।

 

 

 

About Post Author