সময় কলকাতা ডেস্কঃ আজ সোনু নিগমের ৪৯ তম জন্মদিন। মাত্র ৪ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। ১৯ বছর বয়সে বলিউডে গান গাওয়ার সুযোগ পান। আজ বলিউডের অন্যতম গায়ক সোনু নিগম।
জানেন কি, সঙ্গীতের বিখ্যাত রিয়েলিটি শো সা রে গা মা-এর সঙ্গে কেমন ছিল সোনুর সম্পর্ক। একটা সময় ছিল যখন সা রে গা মা-এর মঞ্চ মানেই ছিলেন সোনু নিগম। কিন্তু এটাও সত্যি এই সা রে গা মা-এর মঞ্চ ছাড়তে দ্বিধা করেননি সোনু। সোনু নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অন্নু কাপুরের শো ‘অন্তক্ষরী’তে বিচারক হিসেবে এসেছিলেন সোনু। সেখানেই তাঁকে ‘অন্তক্ষরী’র শো সঞ্চালনের দায়িত্বগ্রহণের কথা বলা হয়।
কিন্তু সোনু নতুন কিছু করতে চাইছিলেন। তখনই কেবল সোনুর জন্যই তৈরি হয় সা রে গা মা। এরপর সাড়ে পাঁচ বছর সোনুময় সা রে গা মা-এর মঞ্চ। কিন্তু একদিন হঠাতই সেই মঞ্চ ছেড়ে দেন তিনি। সোনু জানিয়েছেন, ভারতের অপরা উইনফ্রে হতে চাননি তিনি। ভাবতে চেষ্টা করেছিলেন সা রে গা মা ছাড়া তাঁর সঙ্গীতের জগতটা কেমন।

অসংখ্য ছবিতে গলা দিয়েছেন এই কিংবদন্তী গায়ক। জন্মদিনে সময় কলকাতা তরফ থেকে সোনুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা…


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা