সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ জুলাই, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১২ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ – ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
১৯৭৮ – চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮০ – আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার-এর জন্মদিন আজ।
১৯০৪ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় এদিন জন্মান।
১৯১১ – বংশীবাদক পান্নালাল ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৬ – ভারতীয় বাঙালি জাদুকর পি সি সরকার জুনিয়র –এর জন্মদিন আজ।
১৯৪৭ – ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মুমতাজ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪০ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী উধাম সিং আজকের দিনে প্রয়াত হন।
১৯৮০ – ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি –র প্রয়াণ দিবস আজ।
১৯৮০ – ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্রনাথ গুহরায় এদিন প্রয়াত হন ।
২০১৪ – ভারতীয় লেখক নবারুণ ভট্টাচার্য-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি