Home » বেলুচিস্তানে ভেঙে পড়ল পাকিস্তানের হেলিকপ্টার,মৃত ৬

বেলুচিস্তানে ভেঙে পড়ল পাকিস্তানের হেলিকপ্টার,মৃত ৬

সময় কলকাতা ডেস্ক: বেলুচিস্থানে ভেঙে পড়ল পাকিস্তানের হেলিকপ্টার, মৃত হেলিকপ্টারের সওয়ারী ৬ জন। যার মধ্যে রয়েছেন পাকিস্তানের কর্পস কমান্ডার লিফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি, ব্রিগেডিয়ার আমজাদ হানিফ, ডিজি হেডকোয়ার্টার, মেজর সাহিদ, পাইলট, মেজর তালহা কো-পাইলট, নায়েক মুদাশির ক্রু মেম্বার।

সোমবার গভীর রাতে বেলুচিস্তানের লাসবেলা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকায় ভেঙে পড়ে সেনাবাহিনীর হেলিকপ্টারটি। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। সূত্রের খবর বেলুচিস্তানের লাসবেলা জেলার একটি ঘাঁটি থেকে আকাশে ওড়ার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিখোঁজ হেলিকপ্টার অনুসন্ধান চালিয়ে ,অবশেষে খোঁজ পাওয়া যায়, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ।

সূত্রের খবর অনুযায়ী অনুমান করা হচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি গুলি করে নামিয়েছে হেলিকপ্টারটি। কারণ ওই অঞ্চলে বিদ্রোহীদের দমন এবং দক্ষিণ আফগানিস্তানের সীমান্ত রক্ষা করার দায়িত্বে ছিলেন কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।

About Post Author