Home » মার্কিন ড্রোন হানায় খতম বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি

মার্কিন ড্রোন হানায় খতম বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি

সময় কলকাতা ডেস্কঃ মার্কিন ড্রোন হানায় নিহত বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আল কায়েদা প্রধান আয়মান আল জওয়াহিরি। যার মাথার দাম ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ১১ই সেপ্টেম্বর ২০০১ এর হামলার মাস্টারমাইন্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জয়ীর মৃত্যু ৯/১১তে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত ৩০০০ মানুষের পরিবারকে শান্তি দেবে। জওয়াহিরির মৃত্যু নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন আধিকারিকদের মতে, জওয়াহিরি তার কাবুলের বাসভবনের বারান্দায় ছিলেন ৩১ জুলাই। সেই সময় হেলফায়ার ক্ষেপানো অস্ত্র দ্বারা হানা চালায় মার্কিন ড্রোন। বাসভবনে উপস্থিত ছিলেন  জওয়াহিরির পরিবারের লোকজন। তাদের ক্ষতি না হলেও বাড়িটির বারান্দা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃত্যু হয়েছে জওয়াহিরির। জওয়াহিরির ৯/ ১১ হামলার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তিনি আল কায়েদার দায়িত্ব নেন।

ওদের মতে এই ৭১ বছর বয়সী জওয়াহিরি ছিল ওসামা বিন লাদেনের মূল পরামর্শদাতা। তৎকালীন সময়ে সারা বিশ্বে চরমপন্থীদের একত্রিত করার কাজেই তিনি নিযুক্ত ছিলেন। মার্কিন ড্রোন হানা নিয়ে তালিবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ হামলা তীব্র নিন্দা করেছে। আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তালিবান নেতা। যদিও ২০২০ সালে দোহা চুক্তির ফলে তালেবানরা আফগানিস্তানকে সন্ত্রাসবাদকে ব্যবহার না দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। তবে আল জওয়াহিরির আফগানিস্তানে থাকা এটা প্রমাণ করছে তালিবানদের সঙ্গে আল-কায়েদা সম্পর্ক কোন কালেই ছিন্ন হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইটে জানিয়েছেন ‘যারা অন্যদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমেরিকার জনগণকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ। যতদিন সময় লাগুক না কেন। আর যেখানেই তারা লুকানোর চেষ্টা করুক না কেন ,আমরা তাদের খুঁজে বের করব।’

About Post Author