সময় কলকাতা ডেস্কঃ আজ ২ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৩ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৬৩ – মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।
১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
১৯৫৩ – ভারতে গর্ভমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি করা হয়।
২০১৮ – সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪১ – বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬১ – বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-এর জন্মদিন আজ।
১৮৬৮ – বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন এদিন জন্মান।
১৮৭৬ -স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়া এদিন জন্মান।
১৮৯৯ – মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব মহেন্দ্রনাথ দত্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৪৪ -এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব,অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান রামকমল সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯২২ – স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮০- প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর রামকিঙ্কর বেইজ এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি