সময় কলকাতা ডেস্কঃ তিব্বত এবং তাইওয়ান নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন দলীয় সাংসদ সুব্রহ্ম্যণম স্বামী। বুধবার টুইটারে টুইট করে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং অটলবিহারী বাজপেয়ীকে বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সমান আক্রমণ শাণিয়েছেন দলীয় সাংসদ। এদিন টুইটে তিনি আরও দাবি করেন, নেহরু এবং বাজপেয়ীর নির্বুদ্ধিতার জেরেই চিনের অধিকারে চলে গিয়েছে তিব্বত এবং তাইওয়ান।
ঘটনাচক্রে, চিনের ওয়ার্নিংকে তোয়াক্কা না করেই আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে সুব্রক্ষ্ম্যণম স্বামীর এহেন মন্তব্যের জেরে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। বুধবার সকালে তাঁর টুইটে স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘আমরা, ভারতীয়রা নেহরু এবং অটলবিহারী বাজপেয়ীর নির্বুদ্ধিতার জন্য চিনের কাছে তিব্বত এবং তাইওয়ানকে হারিয়েছি। আর এখন এলএসি-কে মান্যতাই দেয় না চিন। তিনি ভোট রাজনীতি নিয়ে বিতর্ক উস্কে দিয়ে আরও লিখেছেন, ‘চিনের বোঝা উচিত, সব সিদ্ধান্তের পিছনে রয়েছে ভোট।’
প্রসঙ্গত, ২০০৭ সালে তিব্বতকে নিজেদের অংশ বলে ঘোষণা করেছিল চিন। অন্যদিকে, স্বায়ত্বশাসিত তাইওয়ানের দিকে চিনের দীর্ঘ দিন ধরে নজর রয়েছে বলেও একাধিক অভিযোগ উঠেছে। এই আবহে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে ফের বাকযুদ্ধের পাশাপাশি বিশেষ প্রস্তুতিও শুরু হয়েছে। যেদিকে একদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ানে পা দিয়েছে, অন্যদিকে তাঁর পা ফেলার প্রায় সঙ্গে সঙ্গেই তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করেছে ২১টি চীনা সামরিক বিমান। এমনকী প্রকাশ্যে এসেছে চীনের রাস্তায় ট্যাঙ্ক মোতায়েনের ছবিও। বেজিং যখন এই পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে রণে ভঙ্গ দিতেই তাইওয়ানের পূর্বদিকে আমেরিকা মোতায়েন করা হয়েছে চারটি রণতরী। ঘনাচ্ছে আমেরিকা-চিন সরাসরি যুদ্ধের মেঘ।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?