সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার গভীর রাতে তাইওয়ান পৌঁছালেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ইতিমধ্যেই চীন জানিয়েছে এই সফরের ফলে সামরিক পদক্ষেপ শুরু হতে পারে। বিগত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এই প্রথম কোন হাই- প্রোফাইল মার্কিন কর্মকর্তা এলেন। চীন এবং তাইওয়ান এর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। তারই মাঝে তাইওয়ানে মার্কিন হাউস স্পিকারের আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
পেলোসির তাইওয়ানে আগমনের হাজার হাজার তাইওয়ানি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে অপেক্ষা করছিল। পেলোসির বিমান মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাইওয়ানিদের উল্লাস করতে দেখা যায়। তাই অনেক পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাই চি চ্যাঙের সঙ্গে বৈঠকে বসেন পেলোসি। বৈঠক শেষে ফেলেছি জানান আমরা তাই অনের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি এবং আমরা এই অঞ্চলে শান্তি চাই। পেলোসি তাইওয়ানে আসার পরেই কার্যত চীন যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। চীনের দীর্ঘদিনের দাবি তাইওয়ান তাদেরই অংশ।
তাইওয়ানে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির আগমনের পরেই রনং দেহি মনোভাব চীনের। চীন সীমান্তে যুদ্ধ ট্যাংক জড়ো করছে চীন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি চীন- আমেরিকার যুদ্ধ আসন্ন? চীনা সামরিক বাহিনী এখন ফুজিয়ান প্রদেশের এলাকা থেকে তাইওয়ান প্রণালীর কাছেই ট্রায়াল।ফায়ার শুরু করেছে। ফলে উত্তেজনা এখন চরমে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা