Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮২৮-উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।

১৮২৯-লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়।

১৮৮১ -ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

১৮৮৫ -উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।

১৯০৪ – পানামা খালের খনন কাজ শুরু হয়।

১৯২৯ – বঙ্গীয় আইন পরিষদ এর ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০৫ – বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৯ – বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক কিশোর কুমার-এর জন্মদিন আজ।

১৯৬৭ – ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক আরবাজ খান এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩১ – রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী আজকের দিনে প্রয়াত হন।

২০২০ – প্রখ্যাত বাঙালি কবি,কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author