সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন।সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে থাকাকালীন তিনি নীতি আয়োগ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে রাজ্যের দাবি দাওয়া নিয়ে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মমতার।
এই মুহূর্তে সংসদে বাদল অধিবেশন চলছে। ১৩ আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন সংসদ ভবনেও। এছাড়া দিল্লির বিরোধী নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী, এমন জল্পনাও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা হতে পারে মমতার।

দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন প্রায় প্রতিবছরই সংসদ ভবনে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । বিরোধী দলের একাধিক সাংসদ এবং জাতীয় রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করে থাকেন মুখ্যমন্ত্রী।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?