সময় কলকাতা ডেস্কঃ প্রধান বিচারপতি এন ভি রমানা চলতি বছরের ২৬ অগাস্ট অবসর নিতে চলেছেন। তার আগে তাঁর উত্তরসূরি হিসেবে প্রধান বিচারপতির নাম প্রস্তাব করলেন বিচারপতি উদয় উমেশ ললিতের। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু বিচারপতি এন ভি রমানাকে চিঠি লিখে পরবর্তী বিচারপতির নাম জানতে চেয়েছিলেন।
বৃহস্পতিবার সেই চিঠির উত্তরে পরবর্তী বিচারপতির নাম নিজের উত্তরসূরি হিসেবে প্রস্তাব করলেন তিনি। প্রসঙ্গত রমানার পর দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি উদয় উমেশ ললিত।
দেশের প্রধান বিচারপতি হিসেবে যদি বিচারপতি উদয় উমেশ নিযুক্ত হন, সেক্ষেত্রে বিচারপতি সর্ভ মিত্তর সিক্রির পর তিনি দ্বিতীয় প্রধান বিচারপতি হবেন, যিনি বার থেকে সরাসরি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে আসীন হবেন।

দেশের প্রধান বিচারপতি নির্বাচনের নিয়মের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে সেই আসন গ্রহন করেন।সেই নিয়মবিধি অনুসারে এই মুহূর্তে বিচারপতি এন ভি রমানার পর সবচেয়ে প্রবীণ বিচারপতি উদয় উমেশ ললিত। যদিও এই বছরের ৮ নভেম্বর তিনি অবসর গ্রহণ করছেন, তাই প্রধান বিচারপতি হিসেবে তিনি তিন মাস নিজের দায়িত্ব পালন করতে পারবেন।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক