Home » ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গ্রেপ্তারি কাণ্ডে নয়া মোড়

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গ্রেপ্তারি কাণ্ডে নয়া মোড়

সময় কলকাতা ডেস্কঃ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গ্রেপ্তারি কাণ্ডে নয়া মোড়। ৩০ জুলাই প্রথমবার টাকা হাতবদল হয়নি, এর আগেও কলকাতায় হাতবদল হয়েছে মোটা অঙ্কের নগদ টাকা। জানা গিয়েছে,২১ জুলাই কলকাতা আসেন ইরফান ও রাজেশ কাচ্ছাপ নামে দুই শেয়ার ব্যবসায়ী। সেদিন ৭৫ লক্ষ টাকা কংগ্রেস বিধায়কদের হাতে দেন তিনি। গুয়াহাটিতে তার আগের দিন অর্থাৎ ২০ জুলাই এক শীর্ষ বিজেপি নেতার সঙ্গে বৈঠকও করেন ঝাড়খণ্ডের দুই বিধায়ক। বৃহস্পতিবার সেই ব্যবসায়ীদেরকে ফের ডেকে পাঠিয়েছে সিআইডি।

সিআইডি-র হস্তক্ষেপের পরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গ্রেপ্তারি কাণ্ডে। জানা গিয়েছে, ২০ জুলাই নাগাদ কলকাতায় এসেছিলেন ঝাড়খণ্ডের দুই কংগ্রেস বিধায়ক। তারপরই গুয়াহাটি বৈঠক করতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়েই এক বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেন রাজেশ কাচ্ছাপ এবং ইরফান আনসারি।

২১ জুলাই প্রায় ৭৫ লক্ষ টাকা নিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডে ফিরেছিলেন কংগ্রেসের দুই বিধায়ক। ঘটনার তদন্তে নামে সিআইডি। জিজ্ঞাসাবাদের পরই দিল্লির এক ব্যবসায়ী সিদ্ধান্ত মজুমদারের নাম উঠে আসে। বুধবার সিদ্ধার্থ মজুমদারের দিল্লির বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার আগেই দিল্লি পুলিশ বাধা দেন সিআইডি অফিসারদের। এরপরই রাজ্য পুলিশের সঙ্গে সংঘাত বাধে দিল্লি পুলিশের। বুধবার এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ধৃত ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক।

প্রসঙ্গত,শনিবার হাওড়ার পাঁচলায় পুলিশের তল্লাশির সময় ৪৯ লক্ষ টাকা সমেত ধরা পড়ে ঝাড়খণ্ডে তিন বিধায়ক। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজড়ির বিধায়ক রাজেশ কচ্ছপ, কোলেবিড়ার বিধায়ক নমন বিক্সল কোঙারি। এরপরই সাংবাদিক সম্মেলন করে ঝাড়খণ্ডের ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ অভিনাশ পান্ডে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেন।

About Post Author