Home » পার্ক স্ট্রিটে গুলি মৃত ১, আহত ১

পার্ক স্ট্রিটে গুলি মৃত ১, আহত ১

সময় কলকাতা ডেস্ক: সন্ধ্যে ছটা, আচমকাই পার্কস্ট্রিটে ইন্ডিয়ান মিউজিয়ামের গেটের সামনে গুলির আওয়াজ। অফিস ফেরত যাত্রীরা প্রাণভয়ে তখন ছুটছে এদিক সেদিক। পরপর কয়েকটি গুলির আওয়াজ। গেটের সামনে দুজন গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে একজনের হাতে উদ্ধত একে ৪৭।

না কোন সিনেমার চিত্রনাট্য নয়। বাস্তবই শনিবার সন্ধ্যে ছটায় কিড স্ট্রীটের এমএলএ হোস্টেলের উল্টোদিকের ইন্ডিয়ান মিউজিয়ামের গেটের সামনে আচমকাই ইন্ডিয়ান মিউজিয়ামের আরমার ইনচার্জ অক্ষয় কুমার মিশ্র তার একে ৪৭ রাইফেল থেকে সহকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে আহত হন সিআইএসএফ জওয়ান রঞ্জিত সারঙ্গী এবং সুবীর ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পুলিশের দিকেও লক্ষ্য করে একে ৪৭ তাক করে থাকে অক্ষয় কুমার মিশ্র। প্রায় ২’ঘণ্টা, ৬ টা থেকে ৮টা পর্যন্ত অনেক বুঝিয়ে অবশেষে অক্ষয় কুমার মিশ্রকে নিজেদের আয়ত্তে আনে কলকাতা পুলিশ। ততক্ষণে দুই সিআইএসএফ জওয়ান রঞ্জিত সারঙ্গী এবং সুবীর ঘোষকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা রঞ্জিত সারঙ্গিকে মৃত বলে ঘোষণা করে। ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে সুবীর ঘোষের। অক্ষয় কুমার মিশ্র এবং রঞ্জিত সারেঙ্গীর বাড়ি উড়িষ্যায়। তবে কি কারণে আচমকা অক্ষয় কুমার মিশ্র এ কে ৪৭ থেকে নিজের সহকর্মীদের দিকে গুলি চালালো সে বিষয়ে এখনো ধন্দ্বে পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক কোন সমস্যায় মানসিক অবসাদে ভুগছিল অক্ষয় কুমার মিশ্র।। অথবা কর্ম ক্ষেত্রে কোনো রকম সমস্যার কারণে মানসিক অবসাদে ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সহকর্মীদের সঙ্গে কোনো রকম গন্ডগোল বা মনোমালিন্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author