সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে দেশজুড়ে আজাদীকা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি অমৃত মহোৎসবের পডকাস্টের সূচনা করেছেন। মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সকল স্বাধীনতা সংগ্রামীদের কথা ইতিহাস বইয়ে জায়গা পায়নি অথচ যাদের অবদান স্বাধীনতার আন্দোলনে ছিল অসামান্য তাদের কথায় তুলে ধরা হবে এই পডকাস্টে। ডিজিটাল বিপ্লবকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই স্বাধীনতার ৭৫ তম বছরে গুগলের হাত ধরে এমন একটি প্রকল্পকে সামনে এনেছে কেন্দ্র।
পডকাস্টের বিষয়ে” জরা ইয়াদ কারো কুরবানী”। শুধুমাত্র পডকাস্ট নয় কেন্দ্রীয় সরকার আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে নিয়েছে একাধিক কর্মসূচি ঠিক সেই সময় উত্তরপ্রদেশের হাথরসের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছোট ছোট খুদে ছাত্র-ছাত্রীদের উপর স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ টাকা ধার্য করল এবং সেই শিক্ষকের দাবি এই নির্দেশ উত্তর প্রদেশ সরকারের নির্দেশ। এবং তার আরও দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এবিএসএ-এর একটি বৈঠকের পর এই নির্দেশ জারি হয়েছে।

ইতিমধ্যেই এই নির্দেশ এবং এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সামাজিক প্রচার মাধ্যমে। যদি এই শিক্ষকের দাবি সত্য হয় সেক্ষেত্রে সামাজিক প্রচার মাধ্যমে প্রশ্ন উঠছে এই খুদে খুদে ছেলেমেয়েদের উপর কেন এই আর্থিক নির্দেশ জারি হল।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির