সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষে এদিন ১১০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে যাবতীয় নথি আপলোড করতে হবে।
শুক্রবার রাত ১২ টা থেকে নথি আপলোড করা যাবে। সংশ্লিষ্ট সাইটের লিঙ্ক খোলার পর নির্দেশাবলি মেনেই তথ্য আপলোড করতে হবে। প্রয়োজনীয় তথ্য আপলোড হবার পরই ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হলে তবেই ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের ডাকতে পারে কমিশন। স্বাভাবিক ভাবেই উচ্চপ্রাথমিকে নিয়োগের পথে আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন।
শুক্রবার বিকেলেই একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মোট ১১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে। ডকুমেন্ট জমা দেওয়ার সময় শুরু হচ্ছে ৫আগস্ট অর্থাৎ শুক্রবারই। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। পাশাপাশি এদিন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১,১০০ সরকারি শিক্ষক নিয়োগ করা হবে।

উল্লেখ্য,২০১৪ সালের পর থেকে উচ্চ প্রাথমিকে আর শিক্ষক নিয়োগ করা হয়নি। সেসময় মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি বহু চাকরিপ্রার্থীকে। এবার সেই জট কাটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি