সময় কলকাতা ডেস্কঃ বিধায়ক পদ থেকে প্রোমোশন হয়েছে তাজমুল হোসেনের। এখন তিনি রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী। তাঁর এই পদোন্নতিতে বেজায় খুশি মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। শনিবার সকালে সদ্য মন্ত্রীত্ব পদে শপথ নেওয়া বিধায়ককে বরণ করে নিতে কার্যত উৎসবের সাজ সেজেছিল হরিশ্চন্দ্রপুর।
হাটে হাটে গিয়ে কাপড় ফেরি করতে তিনি। সেই ফেরিওয়ালা আজ মন্ত্রী। তাও আবার ক্ষুদ্র মাঝারি এবং বস্ত্র প্রতিমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি। হ্যাঁ এভাবেও ফিরে আসা যায়। শনিবার সকালে কলকাতা থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে রাজ্যের মন্ত্রী পা রাখতেই কর্মী সমর্থকদের ভিড় জনজোয়ারে পরিণত হয়। ঘরের ছেলেকে কাছে পেয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন আট থেকে আশি সকলেই। মন্ত্রীমশাইয়ের আগমনের খুশিতে স্টেশন চত্বরেই চলে মিষ্টি মুখ ও মাল্যদান পর্ব।
মন্ত্রীকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, বুলবুল খান, জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মজিনা খাতুন সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। হরিশ্চন্দ্রপুর স্টেশন চত্বরে নবনির্মিত মঞ্চেই মন্ত্রী তাজমুল হোসেনকে সংবর্ধনা জানান দলীয় কর্মী এবং নেতৃত্বরা। সংবর্ধনা শেষে হুড খোলা গাড়িতে চড়ে বিধানসভা কেন্দ্র পরিক্রমা করেন তাজমুল হোসেন। এই মিছিল হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে শুরু হয়ে শহীদ মোড় হয়ে ইসলামপুর মহেন্দ্রপুর হয়ে ভবানীপুর এলাকা দিয়ে তাজমুল সাহেবের গ্রামের বাড়ি বাংরুয়াতে এসে শেষ হয়।
গ্রামের মানুষরা এদিন মন্ত্রীকে পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানান। তাঁকে দেখার জন্য হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার মানুষদের উচ্ছ্বাস ছিল দেখার মত। তাজমুল হোসন একজন ফেরিওয়ালা থেকে আজ মন্ত্রীত্বের পদ পেয়েছেন, যা নিয়ে গর্বের শেষ নেই হরিশ্চন্দ্রপুরবাসীর। তাঁর রাজনৈতিক জীবনের শুরু একেবারে মোড়াম বেছানো পথ ছিল না। ১৯৭৮ সাল থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে পরপর পাঁচ বার পরাজিত হন। এরপর বিদ্যালয় পরিচালন কমিটির নির্বাচনে প্রথমবার জয়ের আস্বাদ পান তাজমুল হোসেন। এরপর ২০২১-এর নির্বাচনে লক্ষাধিক ভোটে জয় পেয়ে ২০২২ এ-রাজ্যের মন্ত্রীত্ব পদে আসীন তিনি।

মন্ত্রীর আগমনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে নজরদারি চালাতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদূত গজমের নেতৃত্বে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি