সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৮তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮২১ – মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭০২ – ভারতের মুঘল সম্রাট মহম্মদ শাহ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৮ – বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরী-র জন্মদিন আজ।
১৮৭১ – অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক এদিন জন্মান।
১৯৬৩ – ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ ফুলন দেবী-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮১৩ – রামরাম বসু, বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন আজকের দিনে প্রয়াত হন।
১৯৪১ – ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ।
১৯৫৬ – খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখার্জি এদিন প্রয়াত হন।১৯৭১ – বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ সরোজ দত্ত আজকের দিনে প্রয়াত হন।
২০১৮ – ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধি মুথুবেল-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি