Home » ওয়েস্টইন্ডিজকে কচুকাটা করে সিরিজ জিতল ভারত

ওয়েস্টইন্ডিজকে কচুকাটা করে সিরিজ জিতল ভারত

India's Rohit Sharma, left, celebrates with Avesh Khan, right, after Khan caught and bowled West Indies' Brandon King during the fourth T20 cricket match, Saturday, Aug. 6, 2022, in Lauderhill, Fla. (AP Photo/Lynne Sladky)

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ১৯২ রানের টার্গেট তাড়া করলে একজনকে হলেও রান পেতে হয়। অথচ ওয়েস্টইন্ডিজ একাদশের একজনও ২৪ পেরোতে পারলেন না। নিকোলাস পুরান আর পাওয়েল দুজনেই ২৪ রান করে আউট হলেন। ভারতের ৫ উইকেটে১৯১ রানের জবাবে ১৩২ রানেই শেষ হয় ওয়েস্টইন্ডিজ ইনিংস। ৩-১ ফলাফলে এগিয়ে একটি ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত।

চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় পেসাররা ছিলেন একইসাথে কৃপণ ও ঘাতক। ক্রমাগত সাফল্য দেখিয়ে চলেছেন তরুণ অর্শদীপ সিং। শনিবারও ১২ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন তিনি। চরম ব্যর্থতা থেকে অসামান্য প্রত্যাবর্তন ঘটালেন আবেশ খান। ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ আবেশ খান।  আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে রোহিত -সূর্য যে ঝড় তোলেন ইনিংসের শেষ ১১ বলে সেই ঝড় সাইক্লোন হয়ে দেখা দেয় অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসনের ব্যাটে। ৮ বলে ২০ রান করেন অক্ষর। সর্বোচ্চ রান করেন ঋষভ। তাঁর সংগ্রহ  ৪৪। ওয়েস্টইন্ডিজ বোলিং এদিন ছিল হতশ্রী।দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের নায়ক ম্যাককয় ৪ ওভারে দেন ৬৬ রান। ব্যাট করতে নেমে কখনও  ঘুরে দাঁড়াতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ।।

About Post Author