সময় কলকাতা ডেস্কঃ মন্দিরে পুজো দিতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩,জনের আহত বহু পুণ্যার্থী। সোমবার সকালে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১১৫ কিলোমিটার দূরে সিকারের খাটু শ্যামজি মন্দিরে একটি মেলার আয়োজন করা হয়েছিল। হাজার হাজার পূর্ণার্থীর সমাগম হয় ওই মেলায়। মন্দিরের শুরুর রাস্তায় অধিক জনসমাগম হওয়ায় পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয় বহু পুর্নার্থী। যার মধ্যে তিন মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
ইতিমধ্যেই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিয়ে গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইটে তিনি জানিয়েছেন” রাজস্থানের সিকারে খাতু শ্যামজি মন্দির কমপ্লেক্সে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমার গভীর সমবেদনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি। আমি প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট একটি টুইটে উল্লেখ করেছেন,”শ্যামজীর মন্দিরে পদদলিত হয়ে তিনজন মহিলার ভক্তের মৃত্যু খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ঈশ্বর তাদের ক্ষতি সহ্য করা ক্ষমতা দিক। প্রয়াতদের আত্মা শান্তিতে থাকুক”।
যদিও খাটু শ্যামজীর মন্দিরে দুর্ঘটনার পরে মেলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। পরে অবশ্য প্রশাসনের তৎপরতায় নিয়ম-নীতি মেনে সুষ্ঠুভাবে মেলার পরিচালনা করা হয়।।
কী কারণে রাজস্থানের মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের?


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে