সময় কলকাতা ডেস্কঃ বসিরহাটে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই সঙ্গে মিলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হদিশ। স্বাস্থ্যকর্তাদের দাবি, ডেঙ্গু সংক্রমণ এখনই উদ্বেগজনক নয়। তবে সচেতনতার উপর জোর দিচ্ছে প্রশাসন।
আগষ্টের মাঝামাঝি। ঝমঝমিয়ে বৃষ্টি সেই অর্থে হয়নি দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি আর নামতে থাকা তাপমাত্রা এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল সময়। তার প্রভাবেই বসিরহাটের বিভিন্ন জায়গায় জ্বরে আক্রান্ত রোগীর মধ্যে সন্ধান মিলছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীরও । আর তার জেরেই উদ্বেগ বাড়ছে প্রশাসনের। তবে সদা তৎপর প্রশাসন। কোথাও যেন জল না জমে সে বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলায় প্রশাসন থেকে স্বাস্থ্য কর্মী সকলেই সক্রিয়।
ইতিমধ্যেই বসিরহাট হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে ২০ জন ভর্তি হয়েছেন। হিঙ্গলগঞ্জ সান্ডেলারবিল ব্লক হাসপাতালে দুজনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে। ব্লক হাসপাতালের কর্তার দাবি, আক্রান্তরা সংক্রমিত হয়ে ছিলেন অন্য জায়গায়। অন্যদিকে জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্য ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপসর্গ থাকলেই করা হচ্ছে পরীক্ষা ।

প্রশাসনিক কর্তাদের দাবি কোন কন্টেনারে পরিস্কার জল জমে থাকলেই ডেঙ্গুর সংক্রমণের সম্ভবনা বেশী। তা আটকাতে সব জায়গায় মানুষকে সচেতন করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী