সময় কলকাতা ডেস্ক: মিষ্টির মধ্যে রসমালাইয়ের বিকল্প নেই। এবারে রাখি পূর্ণিমায় বাড়িতেই বানিয়ে ফেলুন রসমালাই। আর প্রাণভরে ভাইকে খাওয়ান
উপকরণ
• ১ কাপ গুঁড়ো দুধ
• ৩টি ডিম
• এক-চতুর্থাংশ কাপ বেকিং পাউডার
• ১ কেজি দুধ
• আধ কাপ চিনি
• ছোট এলাচ অল্প
• কাজু বাদাম ও পেস্তাবাদাম প্রয়োজনমতো
পদ্ধতি
একটি বাটিতে গুঁড়ো দুধ, ডিম ও বেকিং পাউডার মেশান। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট আলাদা রাখুন। এরপর মিশ্রণগুলো থেকে ছোট মার্বেলের মতো বল তৈরি করুন হাতের তালুতে।
এবার একটি পাত্রে দুধ ফুটিয়ে সবুজ এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ মিশে গেলে মার্বেলের মতো বলগুলো ছেড়ে দিন এবং অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন।তারপর কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন রসমালাই।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার