সময় কলকাতা ডেস্কঃ এবার কয়লা পাচার কাণ্ডে রাজ্যের ৮ আইপিএস অফিসারকে তলব করল ইডি। ১৫ আগস্টের পর ৮ অফিসারকে দিল্লি অফিসে তলব করা হয়েছে। জানা গিয়েছে,এই অফিসারদের মধ্যে রয়েছেন জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র,শ্যাম সিং, তথাগত বসু, সেলভা মুরুগান। এছাড়াও তলব করা হয়েছে আইপিএস অফিসার কোটেশ্বর রায় ও ভাস্কর মুখোপাধ্যায়কেও। ইডি সূত্রে খবর, ৮ দিন ৮ জন অফিসারকে জেরা করবে ইডি।

বর্তমানে রাজ্যের ইডি ও সিবিআইয়ের তৎপরতা বেড়েছে। যার জেরে অস্বস্তিতে রয়েছে শাসকদল। ইতিমধ্যেই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি কর্তারা। বৃহস্পতিবারই গরুপাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার ফের কয়লাপাচার কাণ্ডের দুর্নীতি নিয়ে সক্রিয় হল ইডি। এই ৮ আইপিএস অফিসারের সঙ্গে কয়লাপাচার কাণ্ডের যোগ আছে বলেই দাবি ইডির। এমনকী কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেনও হয়েছে বলে দাবি ইডি-র।

বর্তমানে রাজ্যের সিআইডির এডিজি পদে রয়েছেন আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং, রাজ্য পুলিশের সুপার কোটেশ্বর রাও, পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান। মেদিনীপুর রেঞ্জের পুলিশ সুপার শ্যাম সিং. এডিজি ও আইজিপি, পরিকল্পনা পদে আছেন রাজীব মিশ্র। অন্যদিকে সুকেশ কুমার জৈন সিআইডির সাইবার ক্রাইমে আছেন। রাজ্য পুলিশের সুপার পদে রয়েছেন অফিসার তথাগত বসু।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান