Home » অনুব্রত মন্ডলের ১০ দিনের সিবিআই হেফাজত: অতঃপর?

অনুব্রত মন্ডলের ১০ দিনের সিবিআই হেফাজত: অতঃপর?

সময় কলকাতা ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে একাধিক দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরই তৃণমূল কংগ্রেস থেকে সাংবাদিক সম্মেলন করে সমস্ত পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাঁকে। বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হল অনুব্রত মণ্ডল। বুধবার রাতেই গ্রেফতারের আঁচ পাওয়া গিয়েছিল। একাধিক সিবিআই আধিকারিক রাত্রে বেলায় বোলপুরের একটি গেস্ট হাউসে অবস্থান করাতে তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে কার্যত অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে তাঁকে তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। জানা গিয়েচেহ,অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছে কুলটি থানার অন্তর্গত ইসিএলএর একটি গেস্ট হাউসে। সেখানে জেরার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। আদালতে পেশ করার সময়ই আদালতের সামনে চোর চোর আওয়াজ তোলে জনগণ, এমনকি অনুব্রত মন্ডলের গাড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়েও মারা হয়। আদালতে তোলা হলে দশ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক।


বিষয় অন্যত্র।অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কলকাতা থেকে আসানসোল আদালতে গিয়েও অনুব্রত মণ্ডলের জাবিনের আবেদন জানাননি। আর এখানেই তৈরি হয়েছে প্রথম ধোঁয়াশা। তাহলে কি দল অনুব্রত মন্ডলের পাশ থেকে সরে যাচ্ছে? এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলের ফিট সার্টিফিকেট দেওয়াতেই রাজনৈতিক মহলের মনে প্রশ্ন উঠেছিল তাহলে কি অনুব্রত মণ্ডলের পাশে দলের শীর্ষ নেতৃত্ব নেই? যদিও সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে,তারাই সিদ্ধান্ত নেবে পরবর্তী ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের বীরভূমের জেলা সভাপতি পদ থাকবে কিনা? তবে কেউ অন্যায় করলে দল তার পাশে থাকবে না বলেও জানিয়েছেন তিনি।
অনুব্রত মন্ডলের গ্রেফতারীর পর কার্যত দেখা মেলেনি অনুব্রত মণ্ডলের অনুগামীদের। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে ৮ আই পি এস ও আইএএস-কে দিল্লি সদর দপ্তরের তলব করেছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টর। যদিও সে বিষয়ে কটাখ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে,তৃণমূল নেতা কাজল শেখ সামাজিক প্রচার মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন অন্যায় করলে তার পরিণতি এমন হয়। এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর বিজেপির পক্ষ থেকে একাধিক জায়গায় বিতরণ করা হয় নকুল দানা। বিজেপি নেতা অনুপম হাজরা জানিয়েছেন, এই দিনটিকে নকুল দানা দিবস হিসেবে পালন করা উচিত এবং এটা বীরভূমের স্বাধীনতা দিবস। সূত্রের খবর,স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকে অনুপম হাজরা ৭২ জনের নামের লিস্ট নিয়ে দিল্লি যাচ্ছেন। সেক্ষেত্রে কিছু তৃণমূল নেতা, পঞ্চায়েত প্রধান সহ আরও কিছু তৃণমূল কর্মীর নাম উঠে আসতে পারে বলেই জানা গিয়েছে। এদিকে বাম ছাত্র সংগঠনও নেমে পড়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রচারে।

About Post Author