সময় কলকাতা ডেস্ক : ১৯৮৮ সালে “স্যাটানিক ভার্সেস” পুস্তকটি প্রকাশিত হওয়ার পর থেকেই বুকার জয়ী লেখক সলমান রুশাদির ওপরে একটানা প্রাণনাশের হুমকি এসেছে। সম্প্রতি ইরান থেকে এসেছিল প্রাণনাশের হুমকি।এবার নিউইয়র্কে একটি অনুষ্ঠানে সরাসরি প্রাণঘাতী হামলা হল লেখকের ওপরে ।

পশ্চিম নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গেলে এক ব্যক্তি তাঁকে আটকে দেন। দুষ্কৃতী মঞ্চে প্রবেশ করে এবং রুশদির পরিচয় দেওয়ার সময় তাঁকে ছুরিকাঘাত শুরু করে। ৭৫ বছর বয়সী লেখক হামলার পর মেঝেতে পড়ে গিয়েছিলেন।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত রুশদি ১৯৮১ সালে “মিডনাইটস চিলড্রেন” লিখে বুকার পান।”স্যাটানিক ভার্সেস” লেখার পরে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লা খোমেইনি তাঁর ওপরে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন।কিছুদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি।প্রাণঘাতী হামলার পরে নিউইয়র্কের পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে।।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত