Home » আজও শ্রীদেবীই বলিউডের চাঁদনী

আজও শ্রীদেবীই বলিউডের চাঁদনী

সময় কলকাতা ডেস্কঃ শ্রীদেবী ভারতের অন্যতম সেরা অভিনেত্রী। শক্তিশালী অভিনয়, মার্জিত পর্দার উপস্থিতি এবং অনবদ্য স্টাইল! তার অভিনয়ে আজও মাত আট থেকে আশি। জিতেন্দ্র থেকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কমল হাসান, তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে তিনি দিয়েছেন একটার পর একটা হিট। তাঁর জন্মদিনে পাঁচটি সিনেমা, যা না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে দিনটি,

 

সদমা (১৯৮৩)- এই সিনেমাটিই শ্রীদেবীকে সারা ভারতে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কমল হাসানের বিপরীতে মানসিকভারসাম্যহীন এক মহিলার চরিত্রে শ্রীদেবীর অভিনয় ছিল অনবদ্য।

চালবাজ (১৯৮৯)- হেমা মালিনীর ‘সীতা অউর গীতা’-এর অনুপ্রেরণায় শ্রীদেবী এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন- মঞ্জু ও অঞ্জু। শ্রীদেবীর সঙ্গে সঙ্গে রজনীকান্ত, সানি দেওল ও অনুপম খেরের অভিনয়ে সুপারডুপার হিট ছিল এই সিনেমাটি।

চাঁদনী (১৯৮৯)- যশ চোপড়ার এই সিনেমাটি চিত্রায়িত হয়েছিল শ্রীদেবীকে নিয়েই। ঋষি কাপুর এবং বিনোদ খান্নার সঙ্গে জুটি বাঁধলেও এই সিনেমায় শ্রীদেবীর অভিনয়ের পাশাপাশি রূপ যেন ঠিকরে পড়েছিল। আজও শ্রীদেবীই বলিউডের চাঁদনী।

লাডলা (১৯৯৪)- ৮০ এবং ৯০-এর দশকে অনিল কাপুরের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘লাডলা’য় তাঁর চরিত্রের চমকই দর্শকদের মন জিতে নিয়েছিল। কে ভুলতে পারে সেই ডায়লগ ‘ understand, you better understand’ ।

ইংলিশ ভিংলিশ (২০১২)- বহু বছর সিনেমার পর্দা থেকে দূরে থাকার পর ‘ইংলিশ ভিংলিশ’-এ দেখা যায় শ্রীদেবীকে। সামান্য এক গৃবধূর ইংরাজি শেখার মরিয়া চেষ্টা অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী।

আরও যে সিনেমাগুলি শ্রীদেবীর অভিনয়ের গুনে অনবদ্য তা হল- জাস্টিস চৌধুরি, লমহে, মিঃ ইন্ডিয়া, খুদা গাওয়া, জুদাই এবং মম।

About Post Author