Home » কারিপাতা চিকেন, দেখে নিন রেসিপি 

কারিপাতা চিকেন, দেখে নিন রেসিপি 

সময় কলকাতা ডেস্ক: বাঙালির রান্নাঘরে থাকে, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। আজ বানিয়ে ফেলতে পারেন কারিপাতা চিকেন। রইল চিকেনের অভিনব এই রেসিপি

উপকরণ

হাড়ছাড়া মুরগির মাংস

কারিপাতা

টকদই

রসুন বাটা

শুকনোলঙ্কা

পেঁয়াজকুচি

আদা বাটা

তেল

কাঁচালঙ্কা

নুন স্বাদমতো

চিনি সামান্য

পদ্ধতি

মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিন। টকদই, লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে কারিপাতা ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে তুলুন। তারপর এর মধ্যেই চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে নুন দিন। কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। নামানোর আগে কাঁচালঙ্কা ও কারিপাতা মিশিয়ে নামিয়ে নিন।

About Post Author